আই. এস. এম. (ISM) কী?

~ english ~ español ~ français ~ italiano ~ shqip ~

আই. এস. এম. (ISM) কী?

বিশ্বজুড়ে অসংখ্য গ্রুপ, সচেতন মানুষ ও সক্রিয় আন্দোলনকারীরা শিক্ষার ক্রমবর্ধমান ব্যক্তিমালিকানাধীকরণ-এর বিরুদ্ধে এবং বিনামূল্যে শিক্ষার অধিকার আদায়ের লক্ষ্যে সক্রিয়ভাবে সোচ্চার। এর উদ্দেশ্য আমাদের বর্তমান বিশ্বের যে বিশাল তথ্যসম্ভার রয়েছে তার যথোপযুক্ত ব্যবহার এবং তথ্যের অবাধ ও শর্তহীণ বিনিময় নিশ্চিত করা। ছাত্রদের ন্যায়সঙ্গত দাবী ও অধিকার আদায়ের এই লড়াই-সংগ্রাম চালিয়ে নেয়া ও তাকে আরো বেগবান করার জন্যে সারা বিশ্বের আন্দোলনরত বিভিন্ন গ্রুপ ও নেতা-কর্মীদের যৌথ উদ্যেগে ‘আন্তর্জাতিক ছাত্র আন্দোলন’ নামে একটি কমন প্লাটফর্ম দাড় করানো হয় যা বিশ্বের অপরাপর দেশসমূহের পরষ্পরের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। এর সংক্ষিপ্তরুপ-ই হচ্ছে ‘আই. এস. এম.’।

২০০৮ এর শেষ নাগাদ জার্মানির University of Marburg -এ প্রথম আই. এস. এম. এর কার্যক্রম শুরু হয়। আই. এস. এম. কোনো প্রকার রাজনৈতিক দল, সংগঠন বা তদসদৃশ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় – এটি স্বাধীনভাবে এর আন্দোলন কর্মসূচী চালিয়ে যায়। এটি অরাজনৈতিক ও গণমানুষের দ্বারা চালিত এবং বিশ্বের যে কোনো প্রান্তে শিক্ষার অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে নিয়োজিত সকল স্তরের মানুষের জন্য এর দ্বার সদা উন্মুক্ত।

আই. এস. এম. ব্যবস্থার সামগ্রিক অবকাঠামো নিম্নোক্ত সহায়িকা/উপাদানসমূহের সমন্বয়ে গড়ে উঠেছে ।

  • আই. এস. এম. ওয়েবসাইট

  • অনলাইন ফোরাম

  • মেইল তালিকাঃ
    → আই. এস. এম. গ্লোবাল; এতে রয়েছে সারা বিশ্বব্যাপী ১৪ শতাধিক নিবন্ধণকৃত ঠিকানা (প্রতি সপ্তাহে অন্তত ৭-১০ টি মেইল)
    → আই. এস. এম. উত্তর আমেরিকা – নতুন!
    → আই. এস. এম. এশিয়া নতুন!

অদ্যবধি এ প্লাটফর্ম থেকে ‘আন্তর্জাতিক শিক্ষা-বাণিজ্যিকীকরণ প্রতিরোধ দিবস’[নভেম্বর ৫, ২০০৮], ‘শিক্ষার অধিকার পুনঃপ্রতিষ্ঠা – গ্লোবাল উইক অব অ্যাকশন’[এপ্রিল ২০-২৯, ২০০৯], ‘শিক্ষা কোনো ব্যবসা নয় - গ্লোবাল উইক অব অ্যাকশন’[নভেম্বর ৫, ৯-১৮, ২০০৯], এবং ‘শিক্ষার অধিকার আদায়ে বৈশ্বিক আন্দোলন’[অক্টোবর-নভেম্বর ২০১০] এবং “প্রতিরোধ আন্দোলনের নবজোয়ার” – প্রভৃতি কর্মসূচী সমণ্বিত ও পরিচালিত হয়েছে।

এর নিজস্ব কোনও অর্থায়ন নেই; শুধুমাত্র স্বতন্ত্র কিছু ব্যক্তি বা গোষ্ঠীর উদ্যোগে এটি গড়ে উঠেছে। অধিকার আদায়ের লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় যে কেউ এ প্লাটফর্ম থেকে যে কোনো প্রকল্প বা প্রচারাভিযান পরিচালনা করতে পারে। সম্প্রতি আই. এস. এম. -এর কিছু অঞ্চলভিত্তিক কার্যক্রম শুরু হয়েছেঃ

আই. এস. এম. কোনো সংগঠন কিংবা কোনো গোষ্ঠী নয়; আর তাই এটি কোনো সুনির্দিষ্ট বিবৃতি দেয় না বা কোনো নির্দিষ্ট, স্থায়ী অবস্থানকে বেছে নেয় না। কিভাবে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে –সে ব্যাপারে আই. এস. এম. –এর সুনির্দিষ্ট ও সামগ্রিকভাবে নিজস্ব কোনো নীতিমালা নেই এবং সামনের দিনগুলোতেও থাকবে না।

কিছু স্বতন্ত্র আন্দোলনকারীর যৌথ উদ্যোগে শুরু হয় এর পথচলা। মুক্তিকামী, সমমনা সকল শ্রেণির মানুষের সাহায্য সহযোগিতাকে এখানে স্বাগত জানানো হয়। যতদিন পর্যন্ত লড়াই সংগ্রামের দৃঢ় প্রত্যয়ে বলীয়ান কোনও ব্যক্তি বা গোষ্ঠী এ প্লাটফর্মে থেকে এর অবকাঠামোগত উন্নয়ন ও সহযোগিতার পাশাপাশি লড়াই-সংগ্রাম চালিয়ে যাবে, ততোদিন পর্যন্ত আই. এস. এম. তার স্বরুপে টিকে থাকবে। এ লড়াই সংগ্রাম চলছে, চলবে...।

~ এক বিশ্ব – এক সংগ্রাম ~

যোগাযোগ করুনঃ

Credits for the translation: Bangladesh Students' Union (BSU)